কাটমানি ফেরতের জন্য থানায় অভিযোগ দায়ের।

উজ্জ্বল সরকার,, 

 এবি বঙ্গনিউজ,

ক্যানিং,দক্ষিণ 24 পরগণা, 

 ক্যানিং এ কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে। এদিন এই দুই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন গ্রামের মানুষজন। ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা।




 মঙ্গলবার বিকালে গোপালপুর গ্রামের প্রায় ২৫ টির মত আদিবাসী পরিবার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য লীলা সরদার ও পাশের বুথের পঞ্চায়েত সমস্যার স্বামী রেজাউল শেখ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই সমস্ত আদিবাসী পরিবার গুলি।

 তাদের দাবি, সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছে থেকে দশ হাজার আবার কারো কাছে থেকে 14 হাজার করে টাকা তুলেছে এই তৃণমূল নেতারা। 



  1.  অনেকেই আবার ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছে কিন্তু দু বছর কেটে গেলেও এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। গ্রামবাসীদের আরো দাবি ব্যাংকে থেকে সরকারি ঘরের টাকা তোলার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত তৃণমূল নেতারা তাদের কাছে থেকে টাকা নিয়ে নিয়েছিল। এতদিন তারা অভিযোগ না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট মানি নিয়ে অভিযোগ করার পরামর্শ দেওয়াতেই পুলিশের দ্বারস্থ হয় গোপালপুর এলাকার প্রায় ২৫ টি পরিবার। ক্যানিং থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...