কালো টাকা ফেরতের দাবিতে মিছিল, পুরাতন মালদা।




নিজস্ব সংবাদদাতা,, 

 পুরাতন মালদা 30 জুলাই --

-- পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে নারায়ণপুর বিএসএফ মোড় থেকে  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং কালো টাকা ফেরানোর দাবিতে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। 

এই মিছিলে নেতৃত্ব দেন পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যোহর ঘোষ এছাড়া এই মিছিলে পা মেলান পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি সহ 6 টি অঞ্চলের তৃণমূলের জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা। 



এই মিছিল নারায়নপুর বিএসএফ মোড় থেকে শুরু করে গোটা নারায়ন পুর এলাকা পরিক্রমা করে ব্লক গেটে শেষ হয় এবং মিছিল শেষে  একটি পথসভার আয়োজন হয়। এই পথ সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন এবং বক্তারা বলেন যে মোদি সরকার যে জনসাধারণকে ভাওতা দিয়েছিলেন যে প্রত্যেকের একাউন্টে 15 লাখ টাকা করে ঢুকবে আজ পর্যন্ত সে টাকা ঢুকলো না এবং বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করল না তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি বলে জানায় পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...