নিজস্ব সংবাদদাতা, মালদহ,
এবি বঙ্গ নিউজ:
মোথাবাড়িতে নয়টি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনের মাধ্যমে বিধানসভার ওয়ার্ম আপ শুরু কংগ্রেসের ।প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী কালিয়াচক ২ নম্বর ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতে বুধবার প্রধানের কাছে ডেপুটেশন দিল ব্লক কংগ্রেসের স্থানীয় প্রতিনিধিরা। পঞ্চায়েতের নানা দুর্নীতি ১০০ দিনের কাজের ও বিভিন্ন ভাতা প্রদান সহ একাধিক দাবি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বুধবার প্রধান দের কাছে আলাদা আলাদা করে কৈফিয়ৎ জারিও ডেপুটেশন প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন পদের সবজি চাষের চুরি ও প্রধানমন্ত্রী আবাস যোজনা পঞ্চায়েত সদস্যদের কাটমনির প্রসঙ্গটি উঠে আসে। এদিন কালিয়াচক ২ নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন কংগ্রেস নেতা দুলাল শেখের নেতৃত্বে গোটা কালিয়াচকের কর্মীরা তাদের শক্তি প্রদর্শন করে। বিভিন্ন পঞ্চায়েতে ডেপুটেশন করা হলেও মূলত বাঙ্গীটোলা পঞ্চনন্দপুর মোথাবাড়ি গঙ্গাপ্রসাদ অঞ্চলে কংগ্রেসের ডেপুটেশন ছিল চোখে পড়ার মতো ।কংগ্রেস কর্মীরা মিছিল করে এসে পঞ্চায়েত ঘেরাও করে তাদের নানা অভাব অভিযোগের কথা ও দুর্নীতির কথা তুলে ধরে। বাঙ্গীটোলা ও পঞ্চানন্দপুরের গ্রাম পঞ্চায়েত কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়ভাবে নানা অভিযোগ তুলে ধরে। কালিয়াচক দুই নং ব্লকের কংগ্রেস সভাপতি দুলাল জানিয়েছেন কালিয়াচক ২ নম্বর ব্লক বরাবরই কংগ্রেসের ঘাঁটি তৃণমূল ক্ষমতায় এসে জোর করে বিভিন্ন পঞ্চায়েত দখল করেছে যে দুর্নীতি করছে। তা গত কয়েক বছরে স্পষ্ট হয়ে গেছে ।মানুষ বুঝে নিয়েছে এখন কংগ্রেস ছাড়া কোন গতি নেই ।তাই আগামী বিধানসভার প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করে দিলাম আজ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস কর্মীদের উৎসাহ উদ্দীপনা ও উপস্থিতিতি ছিল চোখে পড়ার মতো ।

