শুধু বৃক্ষরোপণ নয় ,  নামকরণ ও করল ছাত্র ছাত্রীরা ,




রতন কুমার গিরি, মেদিনীপুর :-

 এবি বঙ্গনিউজ,, 

 নিজেদের নামের সাথে নাম রেখে বৃক্ষরোপণ করলো ছাত্রছাত্রীরা। পাশাপাশি রোপিত চারা গাছ গুলিকে মহীরুহে পরিণত করার দায়িত্বও তারা নিজেরাই ভাগ করে নিলেন।

 অভিনব এই মহৎ কর্মযজ্ঞটি করলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জ্যোতঘনশ্যাম শিক্ষকশিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।  অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ চলছে গোটা জেলা জুড়েই। কিন্তু সেই বৃক্ষরোপণ কর্মসূচীর সঙ্গে চারা গাছ গুলিকে বড়ো করার দায়িত্ব কজনেই বা নেয় । সেখানে এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বলাই যায়।




 তাদের এই কর্মযজ্ঞে পাশে পেয়েছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীদের। মহাবিদ্যালয় চত্বরে প্রায় দুই শতাধিক মেহগনি, দেবদারু, শিশু, সেগুন বৃক্ষের চারা রোপণ করা হয় । মিহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিভাবক যেমন অধ্যক্ষ তেমনেই এই চারাগাছ গুলির পালক পিতা হিসেবে দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিব্যগোপাল ঘটক।





 তিনি জানান , " ছাত্রছাত্রীরা এদিন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আগামীদিনে রোপিত সব চারা গাছ গুলির দায়ভার ছাত্রছাত্রীরা নিজেরাই বহণ করবে। আমি চারা গাছ গুলির পালক পিতা হতে পেরে গর্বিত। এটি প্রথম প্রচেষ্টা, এই প্রচেষ্টা জারি থাকবে আগামীদিনেও"। আর রোপিত চারা গাছ গুলির পাশে নিজেদের নামের ফলক লাগিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের চারা গাছ গুলির অংশ মনে করতে শুরু করে দিয়ে বলে " ফল দেবো ফুল দেব, দেবো পাখীর কূজন। একই মাটিতে পুষ্ট তোমাদের আপন জন "।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...