এবি বঙ্গনিউজ,মালদাঃ
মালদার কালিয়াচকের শোভাপুর ও মুর্শিদাবাদের নিমতিতা বাংলাদেশ সীমান্তের মাঝে গঙ্গা নদী থেকে ৫৪ টি গরু উদ্ধার করল বিএসএফ।
বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ান মঙ্গলবার রাতে স্পিডবোট নিয়ে গঙ্গা নদীতে অভিযান চালিয়ে এই গরু গুলি উদ্ধার করে।
বিএসএফের দাবি গরু পাচারকারীরা গঙ্গা নদী দিয়ে বাংলাদেশে পাচার করছিল।
গরু গুলি উদ্ধার করা হলেও কোনো পাচারকারীকে অবশ্য ধরতে পারেনি বিএসএফ জওয়ানরা।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর ভারপ্রাপ্ত ডিআইজি রবি রঞ্জন বলেন, মঙ্গলবার গভীররাতে মালদার শোভাপুর ও মুর্শিদাবাদের নিমতিতা সীমান্তের মাঝে গঙ্গা নদী থেকে ৫৪ টি গরু উদ্ধার করা হয়েছে।


