বেহাল রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ,মালদা ।



দেবু সিংহ,,সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,মালদা ২৭ জুলাই ঃ 

 প্রায় ২০  দিন ধরে বেহাল রাস্তা কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান কে বারে বার জানিও বেহাল রাস্তার সংস্কার হয়নি বলে অভিযোগ ।

 আর এরই প্রতিবাদে শনিবার সকালে মালদা মৌলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডের লেবু বাগান মন্ডল পাড়ার বাসিন্দারা ।  

 কুড়ি দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি।  রাস্তাতেই হাজারো পরিবারের বসবাস । এই এলাকায় স্কুল কলেজ হাসপাতাল যাতায়াতের একমাত্র  প্রধান রাস্তা। 




 তার ওপরে কয়েক দিনের বৃষ্টিতে হাঁটুজল পরিণত হয়েছে ওই রাস্তায়।  এরই প্রতিবাদে  বাসিন্দারা জামতলা এলাকায় মালদা মৌলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় । ক



য়েক ঘন্টা চলে এই অবরোধ পরে মালদা থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...