নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,
এবি বঙ্গ নিউজ:
এক মহিলাকে ধর্ষণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক ব্যক্তির। ঘটনার তিনদিন পর মাটি খুড়ে যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানা এলাকার সরাচির সাউ পাড়ার। মৃত যুবক তপন সাউ।স্থানীয় সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় প্রতিবেশী এক গৃহবধূকে রাতের অন্ধকারে ধর্ষন করতে যায় তপন। তখনই নিজের আত্মসম্মান রক্ষায় ধারালো অস্ত্র দিয়ে তপনকে খুন করে ওই মহিলা। পরে রাতের অন্ধকারে বাড়ির পাশে কলাবাগানে দেহ পুঁতে দেয়।ঘটনার দুদিন পর নির্যাতিতা মহিলা নিজেই পুলিশের কাছে সমস্ত ঘটনা জানায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।খুনের কথা মহিলা স্বীকার করায় উস্থি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে মৃত তপনের দাদার অভিযোগ পুরানো আক্রোশের জেরে তপন কে খুন করা হয়েছে, এই খুনের পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেয়া হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র।
