ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে মৌন মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর বাজার এলাকায়"




সেখ নয়িম উদ্দিন, 

 এবি বঙ্গ নিউজ,খন্ডঘোষ,পূর্ব বর্ধমান। 

 সারা দেশে ধর্মের নামে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে এরই প্রতিবাদে গর্জে উঠেছে ইমাম সংগঠন জামিয়াতুল আইম্মা অল উলামা। 

এই সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌন মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এবং  বলা হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে  হিংসা বিদ্বেষ সৃষ্টি করছে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এই সংগঠনের পক্ষ থেকে আজ মৌন মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার,রায়না ১ নং ব্লকের, শ্যামসুন্দর বাজার এলাকায়। হাজির ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ইমাম সেখ সিদ্দিকুল্লা,কার্যকরী সভাপতি মাওলানা আশরাফ আলি,রায়না ১ নং ব্লকের সম্পাদক আব্দুর রাজ্জাক,মাওলানা সদরুল আলম সহ এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এই মৌন মিছিলটি শ্যামসুন্দর থানা মোড় থেকে শুরু হয়ে বিডিও অফিস হয়ে শ্যামসুন্দর বাজার এলাকায় একটি পথ সভার মাধ্যমে শেষ হয়। এই মৌন মিছিলে হাজার হাজার মানুষ হাজির ছিলেন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...