এবি বঙ্গ নিউজ ডেস্ক:
কাজকর্ম ফেলে থানার মধ্যে টিকটকের ভিডিও বানাতে ব্যস্ত মহিলা পুলিশকর্মী৷ আর সেই টিকটক ভিডিও সামনে আসতেই, শুরু হয়েছে শোরগোল। তাঁর নাচের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দ্রুত ভাইরাল হয়। গোটা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। আর তার পরই বুধবার সাসপেন্ড করা হয় ওই মহিলা পুলিশকর্মীকে। ঘটনাটি ঘটেছে গুজরাতের মেহসানা জেলার লাংনাজ পুলিশ স্টেশনে।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, থানার ভিতরে লক আপের সামনে দাঁড়িয়ে নাচছেন অর্পিতা চৌধরি নামের ওই মহিলা পুলিশ কর্মী। তাঁর পরনে গোলাপি রঙের শার্ট। নিজের টেবিলের সামনে এসে ক্যামেরার দিকে তাকিয়ে একটি হিন্দি গানে নাচছেন ওই মহিলা পুলিশ কর্মী।