সদস্য সংগ্রহ অভিযান ভারতীয় জনতা পার্টির খন্ডঘোষ ব্লকের কেন্দুর গ্রামে"।



সেখ নয়িম উদ্দিন, 

 এবি বঙ্গ নিউজ,খন্ডঘোষ,পূর্ব বর্ধমান। 

 সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান। আর এই অভিযান সফল করতে ময়দানে নেমে পড়েছেন সম্পা মাথুর। 


তিনি ভারতীয় জনতা পার্টির খন্ডঘোষ ব্লকের সভাপতি। প্রতি দিন তিনি এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে চলেছেন সদস্য সংগ্রহের জন্য।

 আজ তিনি সদস্য সংগ্রহ অভিযান চালান পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের, গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুর গ্রামে। 

 সদস্য সংগ্রহ অনুষ্ঠান শুরুর আগে আম এবং নারকেল গাছের চারা লাগিয়ে অনুষ্ঠানের সূচনা  হয়। ব্লক সভাপতি শম্পা মাথুর বলেন, আমাদের এই সদস্য সংগ্রহ অভিযান গত ৬ ই জুলাই থেকে আরম্ভ হয়েছে চলবে ১১ ই আগস্ট পর্যন্ত। তিনি আরো বলেন, কেন্দুর গ্রামে আজ ৫০০ জন আমাদের সদস্যপদ গ্রহন করলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...