এবি বঙ্গ নিউজ ডেস্ক:
স্বামী অনুপম সিংকে হত্যা মামলায় স্ত্রী মনুয়া সিং ও তাঁর প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারাসত আদালত৷ সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও নির্দেশ দেওয়া হয়েছে৷ অনাদায়ে আরও এক বছর জেল।যদিও এই রায়ে খুশি নন বলেই জানিয়েছেন মৃত অনুপম সিংয়ের বাবা-মা৷ তাঁদের দাবি, আমরা ফাঁসি চেয়েছিলাম৷ কিন্তু বিচারক যাবত জীবন দিয়েছেন। আমরা সুবিচার পেলাম না৷ প্রসঙ্গত,২০১৭-র ২ মে প্রেমিক অজিতের সঙ্গে পরিকল্পনা করে স্বামী অনুপম সিংহকে খুন করে স্ত্রী মনুয়া। ছক কষে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন, সঠিক মৃত্যু জানার জন্য ফোনের ওপার থেকে স্বামীর আর্ত চিত্কার শোনা। নৃশংস হত্যা সামনে আসতেই শিউরে ওঠে গোটা রাজ্য। তদন্তে নেমে পুলিস জানতে পারে ঠান্ডা মাথায় স্বামী অনুপমকে হত্যার ছক কষেছিল মনুয়া।দু'বছর বছর পর বৃহস্পতিবার অনুপম সিংয়ের স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। এবং শুক্রবার সাজা ঘোষনা হল।
