নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ এলাকাবাসীর









রাজু সেখ,মুর্শিদাবাদ,এবি বঙ্গ নিউজ:



নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার তৈরীর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। সামান্য বৃষ্টির জলে ভেঙ্গে গেল  রাস্তা। জঙ্গিপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ঘটনা।সম্প্রিতি কিছুদিন আগে এই রাস্তাটি তৈরি হয়।অভিযোগ এই রাস্তা তৈরি করার সময় খুব নিম্নমানের সিমেন্ট ও ইট দিয়ে এই রাস্তার কাজ । ফলে সামান্য বৃষ্টির জলে ডুবে যাওয়া ভেঙে গেল। এলাকবাসি ক্ষোভে ফুঁসছে। স্থানীয় বাসিন্দা রেসমি বিবির অভিযোগ ৭ মাস আগে এই রাস্তাটি সম্পুর্ণ করেন স্হানীয় কন্ট্রাকটর লিয়াকাত সেখ। আমাদের প্রতিনিধি সরজমিনে গিয়ে দেখেন একটি ১০ ইঞ্চির গার্ডওয়াল তৈরি করা হয়।তার উপরে  মাটি ও ভাঙ্গা ইট দিয়ে রাস্তার কাজ করা হয়েছে।উপরে মত্র হাফ ইঞ্চির পাথর কুচি দিয়ে দায় সারা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে আশরাফুল শেখ শিক্ষক,ময়দুল মন্ডল,আলম শেখ ও আনেরা বিবিরা চরম ভোগান্তিতে রয়েছেন।যদিও জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলামের দাবি যে এটা কোন রাস্তা নয় সুধু যাতাযাতের সুবিধার জন্য আমরা ইট বিছিয়ে ছিলাম। বৃষ্টির জলে তা ভেঙ্গে গেছে। সমস্ত রাস্তার কাগজ পত্র আমরা পাঠিয়েছি টাকা আসলেই সমস্ত রাস্তাঘাট সংস্কার করবো।এলাকাবাসির প্রশ্ন কবে হবে তা কারো জানা নেই?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...