এবি বঙ্গনিউজ,
সারা রাজ্যের আন এডেড মাদ্রাসা গুলোর করুন কাহিনী আমরা পাচার কমিটির রিপোর্টে দেখেছি।
সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদ হল সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা ।
এই জেলায় 49 টি আন এডেড মাদ্রাসা হিসাবে অনুমোদন দিয়েছিল ,পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ।
এই জেলার বেলডাঙ্গায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মোঃ শাহাবুদ্দিন শেখ ।
কঠিন দারিদ্র্যের মধ্য দিয়ে ইতিহাসে এম এ পাস করে এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে ।
যার নাম ভাবতা কাজী নজরুল মেমোরিয়াল মাদ্রাসা (জুনিয়র হাই) নিজের প্রতিষ্ঠানের অনুদান আদায় করতে গিয়ে আজ গোটা মুর্শিদাবাদ জেলায় 49 টি আন এডেড মাদ্রাসা দায়িত্ব নিয়েছেন।
সারা দিন এই মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকেন।
কখনও ডোমা, ডি আই, আবার কখনো কলকাতায় বিভিন্ন অফিসে অফিসে অনুদানের জন্য আধিকারিকদের সাথে আলোচনায় ব্যস্ত থাকেন।
শুধু তাই নয় বহরমপুর জেলা শাসক দপ্তরে বহু বার আন্দোলন করেছেন । এমনকি কলকাতার বুকে আন্দোলন করতে গিয়ে বহুবার কারারুদ্ধ হয়েছেন।
তবুও কোন পরোয়া না করে আজও লড়াই সংগ্রাম করে যাচ্ছেন । আজ সাক্ষাৎ নিতে গিয়ে দেখলাম মাদ্রাসা গুলোর করুন কাহিনীর বর্ননা দিতে গিয়ে চোখ দিয়ে ছল ছল করে জল বেরিয়ে এলো।
তার একটাই কথা মুর্শিদাবাদ জেলার 49 টি মাদ্রাসার পাশাপাশি 235 আন এডেড মাদ্রাসা গুলিকে এডেড করা ।
এখন শুধু দেখার বাস্তবায়ন কতটা হয়?

