পার্থ কুশারী দক্ষিণ ২৪ পরগনা,
এবি বঙ্গনিউজ,
স্কুলের এক কিলোমিটারের মধ্যে তিনটি বৈধ মদের দোকান হওয়ায় ক্ষিপ্ত এলাকার মানুষ মদের দোকান বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্থ কুশারী দক্ষিণ ২৪ : - বকুলতলা থানা মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোষালের চক এলাকায় উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলের এক কিলোমিটারের মধ্যে পরপর তিনটি বৈধ মদের দোকান হওয়ায় ক্ষিপ্ত এলাকার মানুষ। আজ সকাল থেকে এলাকার মানুষ ওই তিনটি মদের দোকান বন্ধের দাবিতে দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তায় অবস্থান-বিক্ষোভে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। এবং বিক্ষোভকারীদের সঙ্গে তাদের অভিযোগ নিয়ে কথা বললে তবেই তারা বিক্ষোভ তুলে নেয়। এদিকে এই ঘটনায় পুলিশ এসেছে শুনে তিনটি দোকানের মালিক পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি দোকানে তালা লাগিয়ে দেয়।