AIMIM এর পথ মিছিল  অনুষ্ঠিত হল মাধবডিহি ব্লকের উচালনে"




সেখ নয়িম উদ্দিন, সংবাদদাতা,  

এবি বঙ্গনিউজ, মাধবডিহি,পূর্ব বর্ধমান। 

 সারাদেশে সংখ্যালঘু এবং দলিত ও মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করে চলেছে এক শ্রেণীর মানুষ তাঁরই প্রতিবাদে AIMIM(অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিন) এর পক্ষ থেকে জালাল হোসেনের নেতৃত্বে ধিক্কার মিছিল করা হল পূর্ব বর্ধমান জেলার, মাধবডিহি ব্লকের,উচালন এলাকায়।




 সারা দেশে ধর্মের নামে যেভাবে মুসলমানদের হত্যা করা হচ্ছে তাঁর প্রতিবাদ এই মিছিল । হাজির ছিলেন এই সংগঠনের বর্ধমানের সামিম মন্ডল,রায়না ব্লকের সেখ সাবের আলি, মোজামেল মল্লিক, উচালনের সেখ সাবির, সেখ সুরাব উদ্দিন,মাওলানা সেখ রজব আলি,সেখ মুস্তান, সেখ হিরু, সেখ রাজু, সেখ আয়ুব নবী।সহ অন্যান্য কর্মীরা। 

AIMIM এর কর্মী জালাল হোসেন বলেন, বৃষ্টি মাথায় নিয়ে এত মানুষ এই মিছিলে হাঁটলেন তাঁর মানে আমাদের সংগঠন এই রাজ্যে সাফল্যের পথে। এটা দেখার পর বিজেপি ও আর এস এস এর ভয় পাওয়া উচিত। এবার অসহায় দরিদ্র, দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তা নাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তিনি।

 দেশে আমরা সবাই মিলে মিশে এক সাথে শান্তিতে বসবাস করতে চাই এটাই ছিল মিছিলে প্রধান স্লোগান।
 তাবরেজ আনসারির হত্যাকারীদের ফাঁসি দিতে হবে এই দাবী তুলে স্লোগান ও দেওয়া হয় এই পথ মিছিল থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...