এবি বঙ্গনিউজ,
নিজস্ব সংবাদদাতা,রায়না, পূর্ব বর্ধমান,
সারাদেশে সংখ্যালঘু এবং দলিত ও মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করে চলেছে এক শ্রেণীর মানুষ তাঁরই প্রতিবাদে AIMIM(অল ইন্ডিয়া মজলিস-ই-
ইত্তেহাদুল মুসলিমিন) এর পক্ষ থেকে জালাল হোসেনের নেতৃত্বে ধিক্কার মিছিল করা হল পূর্ব বর্ধমান জেলার, রায়না ১ নং ব্লকের,রায়না বাস স্ট্যান্ড এলাকায়।
সারা দেশে ধর্মের নামে যেভাবে মুসলমানদের হত্যা করা হচ্ছে তাঁর প্রতিবাদ এবং কলকাতায় ২৮ শে জুলাই এই সংগঠনের জনসভার সমর্থনে এই পথ মিছিল বলে জানান জালাল হোসেন। হাজির ছিলেন এই সংগঠনের বর্ধমানের সামিম মন্ডল,তোতা তরফদার, ইদ্রিশ আলি (মোগলমারী), রায়না ব্লকের সেখ সাবের আলি, মোজামেল মল্লিক সহ অন্যান্য কর্মীরা। AIMIM এর কর্মী জালাল হোসেন বলেন, রায়না ব্লকে এই সংগঠনের প্রথম মিছিলেই আমরা সাফল্য পেয়েছি। এটা দেখার পর বিজেপি ও আর এস এস এর ভয় পাওয়া উচিত।
এবার অসহায় দরিদ্র, দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তা নাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তিনি। দেশে আমরা সবাই মিলে মিশে এক সাথে শান্তিতে বসবাস করতে চাই এটাই ছিল মিছিলে প্রধান স্লোগান। তাবরেজ আনসারির হত্যাকারীদের ফাঁসি দিতে হবে এই দাবী তুলে স্লোগান ও দেওয়া হয় এই পথ মিছিল থেকে। এবং ২৮ শে জুলাই এই সংগঠনের মহাসমাবেশ আছে কলকাতার ধর্মতলায় এই মিছিলে দলে দলে যোগদান দেওয়ার আহ্বান জানানো হয় আজকের এই মিছিল থেকে।

