নবজাগরণের মহান পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ AIDSO - র হাওড়া গ্রামীণ জেলার প্রথম ছাত্র সম্মেলন




নিজস্ব সংবাদদাতা,, উলুবেড়িয়া। 

 এবি বঙ্গনিউজ, হাওড়া,,  

    ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ মহান বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু, CBCS-সেমিস্টার প্রথা বাতিল সহ শিক্ষার বিভিন্ন দাবিতে হাওড়া জেলার গ্রামীণ অংশের বিভিন্ন প্রান্তের ছাত্র প্রতিনিধিদের নিয়ে আজ ২৭ শে জুলাই ২০১৯, শনিবার উলুবেড়িয়া শহরের  একটি কম্যুনিটি হলে বিদ্যাসাগর মঞ্চে আয়োজিত হল AIDSO - র হাওড়া গ্রামীণ জেলা প্রথম ছাত্র সম্মেলন। 

প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত এই মহতী ছাত্র সম্মেলনে বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্য ছাত্রনেত্রী কমরেড মিনতি সরকার, AIDSO - র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৌরভ ঘোষ, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড চন্দন সাঁতরা। 





এছাড়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড উৎপল দাস অধিকারী ও অন্যান্য নেতৃবৃন্দ।

 ছাত্র আন্দোলন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব গৃহীত হবার পর কমরেড কল্যাণ চক্রবর্তীকে সভাপতি, কমরেড সেখ আজহারুদ্দিনকে সহ:সভাপতি, কমরেড সেখ মহ :মাসুদকে সম্পাদক ও কমরেড রমা খাটুয়াকে কোষাধ্যক্ষ করে ১০ জনের জেলা কমিটি ও ১৩ জনকে কাউন্সিল সদস্য করে সংগঠনের হাওড়া গ্রামীণ জেলা কমিটি গঠিত হয়।



 বিভিন্ন দাবি ও ছাত্র আন্দোলনের বার্তা জেলার নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার ও আন্দোলন গড়ে তোলার সংকল্প নিয়ে সম্মেলনের কাজ শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...