ক্যানিং এ অস্ত্র কারখানার হদিশ। গ্রেপ্তার 1। উদ্ধার প্রচুর অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।



নিজস্ব সংবাদদাতা,, ক্যানিং,,

 এবি বঙ্গনিউজ,, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, 

উজ্জ্বল সরকার:---

- বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিশ যৌথ অপারেশন চালিয়ে ক্যানিং থানার অন্তর্গত আমতলা গ্রামের আবু সিদ্দিক লস্কর এর বাড়িতে হানা দেয়।




 হদিস মেলে অস্ত্র কারখানার। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র কার্তুজ সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার করা হয় আবু সিদ্দিক লস্কর কে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানান, 3 বছর আগে আবু সিদ্দিক লস্কর কে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। 




অস্ত্র কারখানার পাশে দুটি এমব্রয়ডারি কারখানা চলায় এলাকার মানুষের কোন সন্দেহ হয়নি। এই কারখানায় তৈরি হওয়া অস্ত্র-গুলি মূলত জয়নগর কুলতলি ক্যানিং বাসন্তী এলাকার স্থানীয় দুষ্কৃতী দের সে বিক্রি করতো।




একেকটি ইউ ওয়ান শাটার শর্ট পাইপগান 10 হাজার টাকা বিনিময় ও সিঙ্গেল ব্যারেল লং পাইপ গান গুলি এক একটি 15000 টাকার বিনিময় বিক্রি করতো। এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সিঙ্গেল ব্যারেল লং পাইপ গান, 12 টি সিঙ্গেল শুটার শর্ট পাইপ গান ও দুটি সিক্স চেম্বার পাইপ গান।




 এছাড়াও কুড়ি রাউন্ড 12 বোড়ের তাজা কার্তুজ ও দুই রাউন্ড .৮ এম এম বোড়ের তাজা কার্তুজ। এছাড়াও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত অস্ত্র ব্যবসায়ীকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং 10 দিনের পুলিশ হেফাজতের রিমান্ড করবে ক্যানিং থানার পুলিশ। 




নিজেদের হেফাজতে নেওয়ার পরে তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে, সে কোথায় কোথায় এর আগে অস্ত্র বিক্রি করেছে এবং তারপরে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার বারুইপুর পুলিশ জেলার রশিদ মুনির খান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...