দলত্যাগ করলেন বিজেপি সাংসদ,

আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে  দলবদলের পালা অব্যাহত,,

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে রাজ্যে বিজেপি ছাড়ার হিড়িক বাড়ছে।

গতকালই গুজরাটে বিজেপির উল্লেখযোগ্য নেত্রী রেশমা প্যাটেল দল ছাড়ার পর শনিবার উত্তরপ্রদেশে বিজেপি থেকে পদত্যাগ করলেন সাংসদ শ্যামাচরণ গুপ্তা।

উল্লেখ্য বর্তমান সাংসদ শ্যামাচরন গুপ্তা এর আগেও বেশ কয়েকবার দলবদল করেছেন,,
তিনি গত 2014লোকসভা নির্বাচনে এলাহাবাদ কেন্দ্র ,
যদিও নাম পরিবর্তন হয়েছে(বর্তমানে নাম বদলের পর প্রয়াগরাজ) থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

উত্তরপ্রদেশের জাতপাতের রাজনীতিতে শ্যামাচরণ গুপ্তা এক সময়েপূর্ব উত্তরপ্রদেশে এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত হন।

এদিন বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের কিছু আগেই তিনি বিজেপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আরো জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই তিনি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন এবং বান্দা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

1999 সালে শ্যামাচরণ গুপ্তা বান্দা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বি এস পি প্রার্থীর কাছে পরাজিত হন।

এরপর 2004সালে তিনি বান্দা কেন্দ্র থেকে জয়লাভ করেন।
2009সালে ফুলপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে লড়াই করে পরাজিত হন।
কিন্তু আবার এই পালাবদলের পর দেখা যাক পরিস্থিতি কি হয়,,


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...