ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা,
এবি বঙ্গনিউজ,, আক্তারুল খান,,
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় আছড়ে পড়বে রাজ্যের তিন জেলায়।
সতর্কবার্তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
বইতে পারে ঝোড়ো হাওয়া।
সেই মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই তিন জেলায়।