নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
প্রবীন নাগরিকরা কি অসুবিধায় আছেন ? তাঁরা কি পরিবারে অবহেলা ও অত্যাচারের শিকার ? সম্পত্তিগত বিবাদে জর্জরিত কিংবা সরকারি পরিষেবা থেকে কি বঞ্চিত তাঁরা ? বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের শলপে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপন অনুষ্ঠানে বয়স্কা মানুষদের এই সমস্যার সমাধানের উপায়ের খোঁজ পাওয়া গেল। মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের কার্যকারি সভাপতি ডাক্তার রাজেস কুমার রজক বলেন এই সব পবীণ নাগরিকদের এইসব সমস্যা দূর করতে কিভাবে বিনাব্যয়ে আইনি পরিষেবা পাবেন তাঁরা তার সচেতনতামূলক শিবির সম্পন্ন হল
পশ্চিমবঙ্গ আইনি সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রায় ১৫০ জন প্রবীণ নাগরিকদের আইনি সহায়তা দেবার সচেতনতামূলক কর্মসূচি ছাড়াও বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল এদিন এই অনুষ্ঠানে । তিনি বলেন এই কর্মসূচির উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ আইনি সহায়তা কর্তৃপক্ষ ও মেরা যুব ভারত। সহযোগিতায় ছিল এনজিও সংকল্প টুডে ও মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্ট বলে তিনি জানান। মূলত এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাঁতরা, এনজিও সংস্থা সংকল্প টুডের সম্পাদক এমডি ইমতিয়াজ , মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের কার্যকরী সভাপতি ডাক্তার রাজেস কুমার রজক ও মেরা যুব ভারতের যুব সদস্যরা ।




