নিমদীঘির সোসাইটি আপলিফটমেন্ট সেন্টারে আজ অর্থাৎ ৭ ই সেপ্টেম্বর বেলা ৩ টা থেকে কুরআন প্রেমী জ্ঞানী গুণীজনদের উপস্থিতিতে সৈয়দ ফাহাদ খন্দকারের তেলাওয়াতের মাধ্যমে সূচনা হলো অনলাইন কুরআন ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন কোরআন ক্যুইজ প্রতিযোগিতার কনভেনার সেখ সাবির আলী সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য মাদ্রাসা শালুক পাড়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ ক্বাসেমী সাহেব।জামায়াতে ইসলামী হিন্দ এর বীরশিবপুর মোকামের পরিচালনায় গত ১৫ ই আগস্ট অনলাইনে গুগল লিংকের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, প্রায় দেড় শতাধিক মানুষ এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যার মধ্যে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য । প্রধান অতিথি হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ ক্বাসেমী সাহেব কোরআনের জ্ঞান অর্জনের এই অভূতপূর্ব প্রয়াস এর জন্য আয়োজক সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করে। এবং কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা এবং না বুঝে পড়ার ক্ষতিকর দিকগুলো সুন্দরভাবে কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যার মাধ্যমে বর্ণনা করেন।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তালিমি বোর্ডের চেয়ারম্যান এবং সাঁকরাইল অভয়চরন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেব তিনি এই কোরআন ক্যুইজ প্রতিযোগিতার লক্ষ্য ,উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সকলকে আরো বেশি বেশি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন জামাতের উলুবেড়িয়া ব্লক সেক্রেটারি আমিরুল হাসান সাহেব উনার বক্তব্যে কোরআন বোঝার গুরুত্ব বুঝিয়ে বলেন। কোরআন এর উপর স্বরচিত সংগীত পেশ করেন বিশিষ্ট সংগীত শিল্পী শেখ দাইয়ান আলী সাহেব। বিরশিবপুর মোকামের অনন্য সাংস্কৃতিক অঙ্গনের সেক্রেটারি আব্দুর রাকিব ও কোরানের উপর একটি সুন্দর সংগীত পেশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনলাইন কোরআন ক্যুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক,কোরআন ক্যুইজ প্রতিযোগিতা কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা সাহেব।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান পর্যন্ত সকলকে আকর্ষণীয় পুরস্কার এবং ৫০ তম স্থান পর্যন্ত প্রত্যেককেই মেমন্ট তুলে দেওয়া হয়। ৫১ তম স্থান থেকে বাকি সকল অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেয়া হয়।
শেষ কথা রাখেন জামা আতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহকারী জেলা সভাপতি শিক্ষক জামিনুল ইসলাম সাহেব। সমগ্র অনুষ্ঠানটা সুচারুভাবে পরিচালনা করেন কবি জুবায়ের আহসান সাহেব।





