পঞ্চায়েতে বিজেপির সদস্য মাত্র ২জন,
প্রধান, উপপ্রধান দুজনেই বিজেপির নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
বৃহস্পতিবার শ্যামপুর ১নং ব্লকের ধান্দালী পঞ্চায়েতের প্রধান ,ও উপপ্রধান নির্বাচিত হলে বিজেপির।
প্রধান নির্বাচিত হয়েছেন তাপসী মান্না, উপপ্রধান প্রতাপ দাস। ঘটনাটি হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লকের ধান্দালি গ্রাম পঞ্চায়েতের। বৃহস্পতিবার এই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হয় এবং তাতে তাপসী মান্না প্রধান এবং উপপ্রধান হিসেবে প্রতাপ দাস নির্বাচিত হন।
উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতে বাইশটি আসনের মধ্যে বিজেপির মাত্র দুটি আসন দখলে ছিল। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের সমর্থনে এদিন বিজেপি ভোট গঠন করল বলে মনে করছে রাজনৈতিক মহল।



