আসামে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিলি করলো হাওড়ার দুটি স্বেচ্ছেসেবী সংগঠন





নিজস্ব সংবাদদাতা, হাওড়া:

 আলো ছড়িয়েছিল হাওড়ায় । সেই আলো ঠিকরে পড়লো আসামে। আসামে বন্যাকবলিত এলাকায় এবার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয়  ভিন্নধর্মী ত্রাণ পোঁছে গেল। হাওড়ার ডোমজুড়ের শলপ তেঁতুলকুলি এলাকার মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্ট ও  হাওড়ার  এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েলফেয়ার এনজিওর উদ্যোগে  সম্প্রতি সেখানে পৌঁছে গেল এই ত্রাণ। 








এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েলফেয়ার এর সম্পাদক তথা মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সক্রিয় সদস্য  ডাক্তার রাজেশ কুমার রজক বলেন সম্প্রতি তিনি ও এই এনজিওর সভাপতি তমালিকা দাস যোগাযোগ করেন অসমের বিখ্যাত গায়ক রাজেস রায়ের সঙ্গে । তাঁর মাধ্যমে এই ত্রাণ তাঁরা সেখানে পৌঁছে দেন। ডাক্তার রাজেস কুমার রজক আরো বলেন ,




 সেখানকার বাসিন্দারা খাবার , কম্বল ও ত্রিপল পাচ্ছেন। তাই তাঁরা সাবান , শ্যাম্পু, চিরুনি , আয়না , ওষুধ যেগুশো বন্যাকবলিত এলাকার মানুষ পাচ্ছেন না সেগুলো দেওয়া হয়েছে। এই সম্পর্কে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাঁতরা জানান , সমাজের পিছিয়ে পরা মানুষদের সাহায্যে তাঁরা এগিয়ে আসেন। শুধু হাওড়া জেলা নয় , বিভিন্ন জেলা ও রাজ্যে তাঁরা এই সেবামূলক কাজ করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...