মতিয়ার রহমান, উলুবেড়িয়া
বৃহস্পতিবার উলুবেড়িয়ার তপনা মাদ্রাসা আশরাফুল উলুমে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা ও সোশ্যাল মিডিয়া নির্দেশিকা শিবির।
বর্তমান সময়ে আইন সম্পর্কে সচেতনতা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে সামনে রেখে ছাত্র সংগঠন এসআইও হাওড়া জেলা-এর উদ্যোগে আইনি সচেতনতা ও সোশ্যাল মিডিয়া নির্দেশিকা শিবির অনুষ্ঠিত হয় তপনা মাদ্রাসা আশরাফুল উলুমে 

এই শিবিরে অংশগ্রহণকারীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন আইনি বিষয়, নাগরিক অধিকার ও দায়িত্ব এবং আইনগত সমস্যার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

উক্ত শিবিরে আইনি বিষয়ে আলোচনা করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার শিক্ষাঙ্গন সম্পাদক ফারুক আহমেদ , দ্বীনি মাদ্রাসা সম্পাদক মহম্মদ ওয়াসিম, এসআইও হাওড়া জেলার জেলা সম্পাদক মুজাহিদুল ইসলাম মোল্লা, বিভাগীয় সম্পাদক মনজুর আলম মোল্লা ও মহম্মদ জাওয়াদ প্রমুখ।


