হাওড়ায় সবুজ বিপ্লব, বিতরণ করা হবে দু লক্ষ গাছ





নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  
 একটা দুটো গাছ নয় , দুশো তিনশো গাছও নয়। একেবারে দু লক্ষ গাছ বিতরণ করা হবে। তাও আবার হাওড়াসহ পাশের জেলাগুলিতেও যাবে এই গাছ। হাওড়ায় এবার সবুজ বিপ্লব ।
 পাথরের বুকে বইবে একটুকরো প্রাণের বাতাস । কলকারখানা, শিল্প ও বহুতলের গ্রাসে জর্জরিত সমাজে । 

এবার কি গড়ে উঠবে সবুজ প্রকৃতি ?  অন্তত  হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়া শ্মশানকালী ব্যায়াম সমিতির মাঠে আগামী ২৬ জুলাই এই গাছ বিতরণের অনুষ্ঠান সেই ইঙ্গিত দিচ্ছে  !  দুই লক্ষ গাছ বিতরণে আবারও নজির গড়তে চলেছেন সমাজসেবী  হরেন পাত্র। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ফের বড় উদ্যোগ নিতে চলেছেন বিশিষ্ট সমাজসেবক  হরেন পাত্র। গত বছরের মতো এবারও তাঁর উদ্যোগে আগামী ২৬ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়া শ্মশান কালী মাঠে আয়োজিত হতে চলেছে দুই লক্ষ গাছ বিতরণ কর্মসূচি।






আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে উৎসাহিত করা। অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট নেতৃত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত বছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের হাতে বিনামূল্যে চারা গাছ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরিবেশবান্ধব এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এই কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ বৃক্ষরোপণে  মানুষ  উদ্বুদ্ধ হবেন এবং সবুজায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।  এই কর্মসূচির আগে বৃহস্পতিবার সন্ধ্যায়  এক  সাংবাদিক সম্মেলনে  অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হরেন পাত্র জানান , আম , সেগুন , শিশু , মেহুগুনিসহ মোট দশরকম গাছ মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পরিবেশ সংরক্ষণের জন্যই তাঁর এই উদ্যোগ বলে তিনি জানান। তিনি আরও বলেন মন্ত্রী বিধায়কসহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...