নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
সম্পীতীর মেলবন্ধন কে পাথেয় করে হাওড়ার জগাছার দক্ষিণ নয়াবাজ ব্যায়াম সমিতির মাঠে রবিবার দুপুরে অনুষ্ঠিত হল বিনাব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। স্বেচ্ছেসেবী সংঘটন সেবার আলো এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। সংঘটনের সর্বভারতীয় সম্পাদক তথা প্রধান প্রতিষ্ঠাতা শেখ মোবারক জানান , প্রায় একশোজন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন ও আশি জন মানুষের চক্ষু পরীক্ষা করানো হয়।
পাশাপাশি একশো জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের বিনাব্যয়ে স্কুল সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও জানান এখান থেকেই বিনাব্যয়ে আইনি পরিষেবা ও যাদের শরীর উদ্বেগজনক তাঁদের বিনাব্যয়ে চিকিৎসার সুযোগের খোঁজ দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘটনের পক্ষ থেকে মহম্মদ সেলিম , শেখ মোতি, শেখ সামিম , সাকিলা বিবি ও মহম্মদ আবিদ প্রমুখ। এই অনুষ্ঠানে এলাকায় অনেক মানুষ উপস্থিত ছিলেন।





