নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
একটি প্যাকেটে আছে খাতা, পেন , পেনশিল , রাবার, পেনশিল ছোলার কল , আঁকার খাতা ও স্কেল। প্রায় একশোজন দরিদ্র শিশুদের হাতে তুলে দেওয়া হল এই সরাঞ্জাম । রবিবার বিকেলে হাওড়ার দক্ষিণ নয়াবাজ ব্যায়াম সমিতির মাঠে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । উদ্যোক্তা এনজিও সেবার আলো সংঘটন। সংঘটনের প্রধান প্রতিষ্ঠাতা শেখ মোবারক বলেন শনিবারই শিশু দিবস ছিল। সেই জন্যই তাঁরা রবিবার পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের এই স্কুল সামগ্রী বিতরণ করা হল।
তিনি বলেন শিক্ষার অধিকার সকলের। বেশি কিছু নয় সামান্য উপহার দিয়েই তাদের পাশে থাকার জন্যই এই উদ্যোগ। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার মানুষ অত্যন্ত খুশি ।
