জাতি-ধর্মের বেড়াজাল ভেঙে মানবতার জয়গান, সম্প্রীতির সুর হাওড়ায়



নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  
নাম ডাকা হচ্ছে অনিল পোড়েল , চন্দনা হালদারের । কখনও আবার নাম ডাকা হচ্ছে সাজেদা বেগম , নুরজাহান বেগমকে।     জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে মানবসেবার বার্তা নিয়ে  হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুর বোকো পাড়ার সেবার আলো সংগঠন এভাবেই দরিদ্র  প্রায় একশোজনের হাতে তুলে দিল এক সপ্তাহের খাদ্য সামগ্রী । রবিবার সন্ধ্যায়  সংগঠনের উদ্যোগে এলাকার প্রায় শতাধিক মানুষের হাতে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোবারক জানান, মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে সারা বছর একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে প্রতি মাসে এলাকার মানুষের হাতে দৈনন্দিন খাদ্যসামগ্রী তুলে দেওয়া অন্যতম কর্মসূচি।
মানবসেবাই যে সবচেয়ে বড় ধর্ম, সেই বার্তাকে সামনে রেখেই সেবার আলো সংগঠনের এই উদ্যোগ এলাকায় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।  তিনি বলেন বিশ্ব নবি বলে গিয়েছেন ধর্ম দেখে নয় সেবাই হওয়া উচিত মানুষের প্রধান কর্তব্য। সেই নির্দেশই পালন করছেন তাঁরা বলে তিনি জানান। একটা সংখ্যালঘু সংঘটনের এই উদারতায় খুশি সব শ্রেণীর ও সব ধর্মের মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...