নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
আসন্ন দীপবলীতে পরিবর্তন। পরিবর্তনটা রাজ্যে সরকার বদলের। গত ছমাস রাজ্যে সরকার বদলে কি পরিবর্তন হয়েছে ? রাজ্য তথা হাওড়া জেলায় কি উন্নয়ন হয়েছে তা সুন্দর ভাবে দেখানো হবে হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনির প্রান্তিক অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষের পুজো মন্ডপে। পুজো কমিটির হিসাব রক্ষক রতন আইচ রায় জানান গোটা রাজ্যসহ হাওড়া জেলার নতুন সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে তা পুংখানিপুংখভাবে দেখানো হবে পুজো মন্ডপে। তিনি বলেন মন্ডপের পাশে পুকুরে পদ্মফুলের ফোয়ারা থাকবে। পুজোর সময় থাকবে ভোগ বিতরণ ও কম্বল বিতরণ।
সাত নভেম্বর পুজোর উদ্বোধনে আমন্ত্রিত আছেন বিজেপি নেতা সজল ঘোষ , মন্ত্রী উমেশ রাই , বিধায়ক রুদ্রনীল ঘোষ , সন্তোষ পাঠকসহ আরও বিশিষ্ট ও গুনীজনেরা। পুজো কমিটির সভাপতি জয়ন্ত গোপ জানান হাওড়ার সাঁতরাগাছিতে নতুন ট্রেনের উদ্বোধন সহ রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ ফুটে উঠবে তাঁদের পুজো মন্ডপে। এই পুজোয় প্লতিমা মন্ডপের মধ্যে সুন্দরভাবে থাকবে। পুজোয় মাতৃশক্তির টিম যেমন বেবি রাণী আইচ রায় , কাকলি পরিদা, সোমা সাহা , শম্পা সরকার, রুপা দত্ত , ঝর্ণা বৈদ্য সামিল থাকবেন। পুজো কমিটির সম্পাদক রবীন গোপ ও সদস্য অনুপম দত্ত জানান পুজোর সময় নানারকম কর্মসূচি অনুষ্ঠিত হবে।


