বিভিন্ন দল থেকে শতাধিক কর্মীর যোগদান কংগ্রেসে: উলুবেড়িয়া







নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 

শুরু হলো হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের পালে মৃদু হাওয়া।






রবিবার হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের দলীয় কার্যালয় অবনী বসু ভবনে এক কর্মী সভায় হাওড়া গ্রামীণ এলাকা থেকে শতাধিক  তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগদান করলেন। 






তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন কংগ্রেসের পর্যবেক্ষক তপন আগরওয়াল। হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি আলম দেইয়ানের নেতৃত্বে এই যোগদান বলে জানা গেছে।






অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান বলেন ভারতবর্ষে বিজেপির মোকাবেলা করতে পারে একমাত্র কংগ্ৰেস,তাই কংগ্রেসের হাত শক্ত করতে বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসে যোগদান।
যোগদান কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক তথা নেতা তপন আগরওয়াল,কমল মিত্র, অধ্যাপক রিভু সান্যাল,হামিদ আল হাসান, অরুণ দাস প্রমুখ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...