মতিয়ার রহমান, উলুবেড়িয়া
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বর্ষপূর্তিত এগ্ৰেড পেয়ে পালিত হলো বাগনানের টিউলিপ হাসপাতালের।রবিবার হাওড়া জেলার শেষপ্রান্ত কোলাঘাটের রুপনারায়ন নদীর তীরে একটি রিষটে বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট, সাধারণ ও স্থানীয় গ্ৰামীন চিকিৎসকদের নিয়ে বাগনানের টিউলিপ হাসপাতালের প্রথম বর্ষপূর্তি।
সাধারণ মানুষের কাছে অপেক্ষাকৃত কম খরচে বাগনানের মানকুর মোড়ের মতো গ্ৰামীন এলাকায় এক বৎসরের মধ্যে চিকিৎসা জগতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
টিউলিপ হাসপাতালের কর্ণধার তৈমুর মোল্লা ওরফে (বাপী ) বলেন "সাধারণ মানুষের কাছে নূন্যতম গ্রহণযোগ্য কম খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হলো আমাদের লক্ষ্য, এবং আগামী দিনে ব্লাড ব্যাংক ,এম আর আই, এবং জেলা ও জেলার বাইরে একাধিক শাখা খুলতে চাই।
আমরা আগামী দিনে সুপার মাল্টি হাসপাতালে পরিনত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা মাত্র এক বৎসরের মধ্যে অনেকটাই এগিয়ে যেতে সম্ভব হয়েছে।এক বৎসরের মধ্যে প্রায় আড়াই হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে যারফলে এ গ্ৰেডে উন্নত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ আফিকুর রহমান, তিনি বলেন এই ধরনের হাসপাতালের পরিষেবা গ্ৰামীন এলাকায় একান্তই জরুরি,যা সাধারণ মানুষের কাছে জরুরি প্রয়োজন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডঃ তাপস সামন্ত, ডঃ বনমালী সামন্ত, ডঃ বিশ্বরুপ সরকার, ডঃ সৌখিন আচার্য,ডঃ সুদীপ্ত মল্লিক, ডঃ বিল্লাল হোসেন, সংস্থার ডাইরেক্টর তৈমুর মোল্লা (বাপী),সি ই ও রেক্সোনা বেগম প্রমুখ।







