শুধু অর্থের বিনিময়ে পরিষেবা নয়,সামাজিক কাজেও অংশগ্রহণ করলো বেসরকারি হাসপাতাল।
সোমবার থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তদান কর্মসূচি ও সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলো ওটি রোডের উপর অবস্থিত উলুবেড়িয়ার পিপি হসপিটাল।
এটা নিয়ে দ্বিতীয় বর্ষ রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ছিল পিপি হসপিটালর।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব কলকাতা যাদবপুরের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়,প্রায় ৪০জন রক্তদাতা রক্তদান করেন,রক্ত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করা হয়।
উল্লেখ্য উলুবেড়িয়ার একমাত্র স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের ডায়ালাইসিস করা হয় বলে নার্সিং হোমের পক্ষ হতে জানান সেখ মুরাদ আলীও ডঃ এম ডি সাবির।



