নিজস্ব প্রতিবেদক:উলুবেড়িয়া
এক হোটেল মালিককে অপহরণ করে নিয়ে যাবার পথেই মাঝ পথে গাড়ি সমেত দুই মহিলা সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করল হাওড়ার শ্যামপুরের গড়চুমুক ফাঁড়ির পুলিশ। জানা গেছে অপহরণের মূল রয়েছে সৎ মা ও সৎ বোন।
পুলিশ সূত্রে খবর শুক্রবার বিকালে গড়চুমুক ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় বেশ কয়েকটি গাড়ি করে প্রচুর বহিরাগত লোকজন নিয়ে এসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শ্যামপুর এলাকার এক হোটেল মালিককে। খবর পেয়েই পুলিশ ধাওয়া করে বেশ কয়েকটি গাড়ি সহ অপহরণ কারীদের আটক করে।
যদিও পুলিশি জিজ্ঞাসাবাদের পর মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র মারফত জানা গেছে। ইতি মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


