জুটমিলে আগুন:চেঙ্গাইল




হঠাৎ করে রবিবার সকালে হাওড়ার চেঙ্গাইলের  প্রেম চাঁদ জুট মিলে হঠাৎ করে আগুন লাগে।প্রথমে মিলের গুদামের আগুন লাগে।




পরে তা মূহুর্তের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে উলুবেড়িয়া থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মিলের শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ প্রেম চাঁদ জুটমিলের গুদামের ভিতর থেকে হঠাৎ করে গল গল করে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা। 




আগুন লেগেছে বুঝতে পেরে প্রথমেই নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে দমকলে খবর দিলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 





যদিও আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে গুদামে থাকা ইলেকট্রিক ওয়ারিং এর শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে। এই আগুন লাগার ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিলের শ্রমিকদের মধ্যে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...