এখনই হাওড়ায় পুর নির্বাচন নয়, তেমন কোনোও আভাস নেই

এখনই হাওড়ায় পুর নির্বাচন নয়, তেমন কোনোও আভাস নেই , চেয়ারম্যানের বক্তব্যে তেমনই ইঙ্গিত 
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
এখনই পুর নির্বাচন নয়। এমনই ইঙ্গিত পাওয়া গেল রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুরীতে একুশে জুলাই এর প্রস্তুতি সভায় । সমাজসেবী তৃণমূল নেতা কাল্টু দাসের উদ্যোগে আয়োজিত একশে জুলাই প্রস্তুতি সভা, বৃক্ষ বিতরণ ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী । সেই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান পুর নির্বাচন কবে হবে তার কোনও আভাস পাওয়া যায় নি। আমি বলতে পারি না কবে নির্বাচন । এটা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন । তবে সেটা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন  । এ সম্পর্কে কোনও মন্তব্য করবো না বলে জানান ডাক্তার সুজয় চক্রবর্তী । প্রসঙ্গত হাওড়া শহরে  পুর নির্বাচন নিয়ে জটিলতা অনেক দিনের। হাওড়া পুরসভার নির্বাচন হয়নি অনেক বছর। বিরোধী দল ও শহরবাসীর এখন একটাই প্রশ্ন কবে হবে পুরভোট? সামনেই আছে বিধানসভা নির্বাচন । তাই এখনই পুর নির্বাচন নয়। এমনই ইঙ্গিত পাওয়া গেল হাওড়া পুরসভার চেয়ারম্যানের বক্তব্যে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...