সেনা সম্মানে তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 



কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানী জঙ্গিরা হামলা করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই এক দফা লড়াই হয়ে গিয়েছে।এই লড়াইয়ে রীতিমতো পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে আমাদের দেশ ।


এখন যুদ্ধ বিরতি চললেও উত্তেজনা কমে নি।এর মধ্যেই ভারতের সাফল্য উদযাপন শুরু হয়েছে দেশ জুড়ে।সকল রাজনীতির উর্ধ্বে উঠে সাফল্যে সামিল সব পক্ষ।এই সাফল্যে বড়সড় ভূমিকা নিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল নামক অস্ত্রটি ।



আর আমাদের দেশের মিশাইলের জনক হলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবুল কালাম। মূলত তার ই চেষ্টায় মিশাইল তৈরীতে স্বয়ং সম্পূর্ণ আমাদের দেশ।



শনিবার এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি সাফল্য উদযাপনী মিছিলে দেখা গেল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ছবি বিতরন করতে।অনেকে সেই ছবি নিয়ে মিছিলে হাঁটলেন। নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহদেব রুইদাস জানান,"সেনাদের বিক্রমকে সম্মান জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।আর যেহেতু সেনাদের সাফল্যের হাতিয়ার হিসাবে মিশাইল ব্যবহার করা হয়েছে তাই মিসাইলম্যান বলে পরিচিত আমাদের প্রণম্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে ও এই ভাবে শ্রদ্ধা জানানো হল।"





উলুবেড়িয়া দক্ষিণ দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের এই মিছিল শুরু হয় চন্ডিপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে, শেষ হয় কুলগাছিয়া সুপার মার্কেট পর্যন্ত।


মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,অজয় মন্ডল সহ একাধিক নেতৃত্ব।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...