ভাষা দিবস উদযাপন: ইসলামপুর

মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামপুরে মাতৃভাষা দিবস উদযাপন। সুবল গোপ উত্তর দিনাজপুর।
মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং ইসলামপুর পৌরসভা ও ইসলামপুর টাউন লাইব্রেরীর সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে । ইসলামপুর টাউন লাইব্রেরীতে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস সুশান্ত নন্দী সংগীত শিল্পী দীপিকা চক্রবর্তী নাট্য শিল্পী উত্তম সরকার এবং ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস । এছাড়াও উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...