স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন

সাতাশ তম মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন ও শিশু কিশোর উৎসব,
বাবু হক,, হাওড়া,,, হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙ্গাল পুর মহিলা বিকাশের প্রাঙ্গণে, তিন দিনের সাতাশ তম বর্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন ও শিশু কিশোর উৎসব এর আজ দ্বিতীয় দিন, গতকাল শুরু হয়েছে বলে জানান শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী গোপাল ঘোষ আমাদের প্রতিনিধিকে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন মহিলাদের সঙ্গে নিয়ে শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী বিপ্লব ঘোষ বাবু।বাগনান এক ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিরাশি টি গ্রামের প্রায় ঊনচল্লিশ হাজার মহিলা বিকাশের সদস্য। এই সম্মেলনের আয়োজন করেছে বাগনান এক মহিলা বিকাশ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড ও বাগনান এক মহিলা বিকাশ কনসিউমার কো অপারেটিভ সোসাইটি লিমিটেড তারা তিল তিল করে গড়ে তুলতে সক্ষম হয়েছে সবাই মিলে মিশে একাকার হয়ে এগিয়ে চলেছে। ইতিমধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পর্যায়ক্রমে ও সদস্যদের আরো উৎসাহিত করেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান তথা বিধায়ক স্বর্ণ কমল সাহা,
প্রাক্তন বিধায়ক অসিত বরণ মিত্র,আই এ এস প্রসেনজিৎ হান্স,কল্যাণী বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এণ্ড রুরাল ডেভেলপমেন্ট বরিষ্ট অনুষদ সদস্য সুস্মিতা চৌধুরী,এস এইচ জি প্রমোশনাল ফোরাম সম্পাদক তরুণ কুমার দেবনাথ,আই এ এস, পশ্চিমবঙ্গ সরকারের চাইল্ড রাইটস এন্ড ট্রাফিকিং এর প্রাক্তন অধিকর্তা নীলাঞ্জনা দাসগুপ্ত সর্ব ভারতীয় হরিজন সেবক সংঘ র সভাপতি অধ্যাপক শঙ্কর কুমার সান্যাল সহ আরো অনেকে।
বিভিন্ন ধরনের প্রদর্শনী ও নানা ধরনের শিক্ষা সচেতনতা সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অবিচল সদাই সজাগ দৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে মহিলা বিকাশের সদস্যরা বলে জানান কেন্দ্রীয় সমন্বয় সমিতির সভানেত্রী মমতা ময়ী মা মাধুরী ঘোষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...