সারা বাংলা অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় অখনুষ্ঠিত হল সাড়া বাকংলা অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা ।    হাওড়ার  বালিটিকুরী মহাশক্তি সংঘে পালিত হলো এই অনুষ্ঠান ।  নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৮ তম জন্ম শতবার্ষিকীতে বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সংঘে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।  জাতীয় পতাকা উত্তলন করলেন সংঘের  প্রধান উপদেষ্টা শ্রাবন্তী সিং ও সভাপতি সাগর সিং। এই দিন সারা বাংলা অঙ্কন প্রতিযোগীতা ও নৃত‍্য প্রতিযোগীতার আয়োজন করা হয়। শ্রাবন্তী সিং বলেন সারা বছর আমরা মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবা মুলক কাজ করে থাকি।
তিনি বলেন আজ পার্শবর্তী বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছেন। তিনি আরও  বলেন এক দিনে কারো সফলতা আসে না।  তাই আজ যারা প্রতিযোগীতায় সফল হতে পারেনি তারা তাদের চেষ্টার মাধ‍্যমে একদিন নিশ্চই সফলতার দোড়গোড়ায় দাঁড়াবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...