উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে চললো দলে যোগদান: উলুবেড়িয়া

বিজেপি,আই এস এফ সড় বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদানের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে শারদীয়া দুর্গাপূজার পর বিজয়া সম্মিলনী ও প্রবীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়চুমুক পর্যটন কেন্দ্র অর্থাৎ ৫৮গেটের অদুরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। বহিরা অঞ্চলের নির্বাচিত আই এস এফের সদস্যা তাপসী মন্ডল ও তার একাধিক সঙ্গী সহ বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখের নেতৃত্বে এবং গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী লতিফুর রহমান মোল্লার নেতৃত্বে বহু কর্মী সহ প্রায় শতাধিক কর্মী দল থেকে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। দেড় শতাধিক প্রবীণ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ রঞ্জন বসু তিনি বলেন মোবাইল ছেড়ে খেলার মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান , উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল , বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহসভাপতি অজয় ভট্টাচার্য , হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দুলাল কর,হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব সভাপতি সেলিম মোল্লা যুব নেতা দীপঙ্কর ঘোষ প্রমুখ।
বিজয়া সম্মিলনীতে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত ১৩টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের সদস্য সদস্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...