কংগ্রেসের বিজয়া সম্মিলনী, উলুবেড়িয়া

শারদীয়া দুর্গাপূজার পর জাতীয় কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া জাতীয় কংগ্রেসের কার্যালয় উলুবেড়িয়ার নোনায় অবনী বসু ভবনে। রবিবার বিকেলে বিজয়া সম্মিলনীতে উপস্থিত সকল কর্মীদের শারদীয়া শুভেচ্ছা ও আগামী দিনে একত্রিত হয়ে জাতীয় কংগ্রেসের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব।
বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কংগ্রেসের নেত্রী শ্রাবন্তী সিং তিনি মহিলাদের স্বনির্ভরতা অর্জনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান,
আরো উপস্থিত ছিলেন রাজ্য আই এন টি উ সির সাধারণ সম্পাদক মানষ ব্যানার্জি,প্রাক্তন কংগ্রেসের বিধায়ক প্রবীণ নেতা অসিত মিত্র, হাফিজুর রহমান, আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল চৌধুরী, সঞ্চালনায় ছিলেন পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা তাপস কোদালী,অজান্তা ঘোষ,অপর্ণা বসু, অধ্যাপক ঋভু সান্যাল, বিশ্বজিৎ মেউর, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...