তৃণমূল শ্রমিক সংগঠনের বিজয় সভা, উলুবেড়িয়া

শারদীয়া দুর্গোৎসবের মুখে গত ইংরেজি ২৬ শে সেপ্টেম্বর ২০২৪,চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল হঠাৎ করে মালিক পক্ষ বন্ধ ঘোষনা করেন, যারফলে ষফ বব হ্ব,প্রায় সাত হাজার শ্রমিকের পরিবারে নেমে আসে কালো ছায়া।
৩০ শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির পক্ষ হতে মিল চালু করা ও শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ১লা অক্টোবর মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে ৫ থেকে ৭ই অক্টোবর শ্রমিকদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং সেই মতো ল্যাডলো জুট মিলের শ্রমিকদের বোনাস দেওয়া হয়।
গত ২৩শে অক্টোবর মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী ৫ই নভেম্বর থেকে ল্যাডলো জুটমিল পূনরায় খোলার সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার বিকেলে চেঙ্গাইলের ল্যাডলো বাজারে উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির পক্ষ হতে আগামী ৫ই নভেম্বর মিল খোলার আনন্দে এক গেট সভা অনুষ্ঠিত হয় ,
উল্লেখ্য আই এন টি টি ইউ সির অভিযোগ বিরোধী বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে মিল কর্তৃপক্ষের একাধিক বিষয়ে মতানৈক্য না হবার কারণে মিলের উপর ঝামেলা হয়, এবং মিলের ক্ষয়ক্ষতি হয়, যারফলে কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছিলেন।পরে আই এন টি টি ইউ সির উদ্যোগে একাধিক বৈঠকের পর মিল খোলার সিদ্ধান্ত হয়।
সোমবারেরের গেট সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বকেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর আলী,অসিত বন্দ্যোপাধ্যায়,পৌরমাতা শুক্লা ঘোষ, পৌরপিতা হাসিবুর রহমান,গৌতম রায়, শ্রমিক নেতা পৌরপিতা গনেশ চক্রবর্তী,কাজী আতিবুর রহমান,সেখ সেলিম,সহ একাধিক পৌরপিতা পৌরমাতা, সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শ্রমিক নেতা পৌরপিতা মইনুদ্দিন ওরফে বাদশা মিদ্দে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...