রক্তদান শিবিরে আরজিকরের প্রতিবাদ 

নিজস্ব  সংবাদদাতা, হাওড়া:
রক্তদান শিবিরে উই ওয়ান্ট জাস্টিস এর ধ্বনি  । যেখানে আরজিকরের তিলত্তমার বিচার চেয়ে মহিলারা হলেন সোচ্চার । এমনকি সংগঠনের মহিলা ও পুরুষ সদস্যরা তিলত্তমার বিচারে মোমবাতি জ্বালিয়ে সামিল হলেন মৌন  প্রতিবাদে ।
রবিবার সকাল । হাওড়ার সাতাশি হাই স্কুলে  তখন এক সকাল এক বিচার। জাস্টিস ফর আরজিকর । মূলত এদিন এখানে সেচ্ছাসেবী   সংগঠন  দিশারীর পক্ষ থেকে চতুর্থ বর্ষ  উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ভেসে উঠলো আরজিকর ঘটনার প্রতিবাদ ।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আশীস কুমার রীত বলেন , " আমরা কখনোই আরজিকরের ঘটনাকে প্রশ্রয় দিই না। আমরা  বিচার চাই। দোষীদের শাস্তি চাই "। 
এই রক্তদান শিবিরে প্রায়  পঞ্চাশজন রক্তদান করেন। এছাড়াও এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও বিশেষ চাহিদা পূর্নদের হুইল চেয়ার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অফ ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ড অশোক কুমার নাথ, অনুষ্ঠানের আহ্বায়ক চিকিৎসক শুভাশিস সরকার, চিত্রশিল্পী রাজীব দেয়াশি প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক রক্তদাতাদের একটি করে গাছ দেওয়া হয়। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...