নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শ্যামপুরের ডিঙ্গাখোলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে।
শনিবার বিদ্যালয়ের প্রায় তিনশো ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি লেখা প্লাকার্ড ফেষ্টুন নিয়ে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সচেতনতা বৃদ্ধির জন্য প্রদক্ষিণ করেন।
পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়,
এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় ছিলেন ডিঙ্গাখোলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পুরকাইত, সহকারী শিক্ষক আশিষ সামন্ত,
সহকারী শিক্ষক সুদীপ্ত মন্ডল, সহকারী শিক্ষিকা মীতা দাস, সহযোগিতায় শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত প্রমুখ।
,


