বিশ্বজিৎ কুমার
বুধবার সকালে ৮.৩০ মিনিট নাগাদ বন্যপ্রাণী রক্ষায় সর্বদা তৎপর ছিল, স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী ।সকালে শ্যামপুরের বুকে বিলুপ্ত প্রায় প্রাণী তিল_কাছিম কচ্ছপ উদ্ধার ।
হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত ডিহি মন্ডল ঘাট গ্রামের নায়েক পাড়া থেকে বিলুপ্তপ্রায় তিল কাছিম উদ্ধার। রাহুল নায়েক গতকাল রাতে বাড়ি আসার সময় বরদাবার কাছে রাস্তা সামনে দেখতে পান, একটি বড় কচ্ছপ ঘোরাফেরা করছে। তিনি বিষয়টা পুরো গুরুত্ব সহকারে দেখে নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর উনার দাদু যুগল নায়ক মহাশয়কে পুরো বিস্তারিত বলেন উনার নাতি রাহুল নায়েক। ওনার পরিবার সিদ্ধান্ত নেয় যে বনদপ্তরের হাতে তুলে দেয়া হবে।
সেই মতো ওখানকার স্থানীয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ কুমার মহাশয়ের কাছে খবর আছে, বিস্তারিত তথ্য জানার পর আমাদের স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী (SHYAMPUR WILDLIFE RESCUE TEAM) - WB স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন রবি ভৌমিক মহাশয় কে জানাই, ঘটনাস্থলে শ্যামপুর ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের সদস্য পৌঁছায়। দ্রুত পরিবারের কাছ থেকে প্রেসকিউ করে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।



