সামাজিক সচেতনতায় প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর

হাওড়া জেলার শ্যামপুর থানার শিবপুর গ্রাম। এখানে প্রাক্ স্বাধীনতা বর্ষে তৈরী হয়েছিল  'শিবপুর জুনিয়র বেসিক স্কুল' নামের একটি প্রাথমিক বিদ্যালয়। ৭৮ বছরের পুরাতন এই বিদ্যানিকেতনের দেওয়ালের পুরানো পলেস্তারায় পড়েছে নতুন রঙের পোঁচ। সারা স্কুল সাজানো হয়েছে অসংখ্য 






 ছবিতে।  দেওয়ালে শোভা পাচ্ছে জাতীয় সঙ্গীত এর রঙ্গিন প্রতিলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের নানান ছবির সঙ্গে মনিষীদের আবক্ষ অবয়ব ।        এছাড়াও পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য বিধানের অনেক ছবি । ঝাঁ চকচকে এমন পরিবেশ পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা ভীষণ খুশি ।প্রধান শিক্ষকা রেখা মণ্ডল জানান- ক্ষুদে পড়ুয়াদের পঠন পাঠনে মনোযোগ  ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কারণেই এই সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে।ছবি এঁকেছেন এলাকার নামি শিল্পী প্রদীপ গুড়িয়া। সহকারী শিক্ষক-সুব্রত মহাপাত্র বলেন আগামী দিনে একটি শিশু উদ্যান তৈরীর পরিকল্পনা রয়েছে। ১৯৪৬ সালে তৈরী হওয়া ।


শিবপুর জুনিয়র বেসিক স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী  সংখ্যা ৩০১। শিশুশ্রেণি থেকে পঞ্চমশ্রেণি পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা আছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...