পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রার রীতিনীতি এবার হাওড়ায় । সেখানে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা । হয় পনেরোদিন মন্দির বন্ধ । শুধু তাই নয়। সেখানে হয় ছাপ্পান্ন ভোগ। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ার রথযাত্রায় ভেসে উঠলো এক টুকরো ওড়িশার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার চিত্র। ১০৮ শিবানন্দ দাস প্রভুর নেতৃত্বে সোমবার সেখানে অনুষ্ঠিত হল উল্টোরথ। হল ভোগ বিতরণ। প্রভু শিবানন্দ দাস বলেন ন দিন আগে জগন্নাথ দেব এসেছেন মাসির বাড়ি । সোমবার উল্টোরথের দিন প্রভু জগ্ননাথ দেব ফিরলেন তাঁর বাবা মার কাছে। তিনি বলেন জগন্নাথ দেবের পিতার নাম অসিত পাল।
মাতা রেনুকা পাল, মাসি শুক্লা পাল ও মেসো সুরজিত পাল। ভাগবৎ পাঠ করা হয় ও ছাপান্ন ভোগ দেওয়া হয় বলে তিনি জানান । জগন্নাথের মেসো সুরজিত পাল জানান এই রথ রথের দিন বাঁকড়া নবযুবক সংঘের কাছ থেকে মাসির বাড়ি বাঁকড়া মিশ্রপাড়ার পাল ভবনে এসেছিল। সোমবার উল্টোরথ যাত্রার মাধ্যমে সেই রথে চেপে নিজের বাড়ি যান প্রভু জগন্নাথ বলে তিনি জানান । এদিন এই রথযাত্রায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। মহারাজ রথে বসে ফল বিতরণ করেন। বাঁকড়া ফাঁড়ির পুলিশ এই রথযাত্রা যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছিল।

