শনিবার বিকেলে হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলার জনসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া রবীন্দ্রভবনে।
এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি বলেন উপনির্বাচনে চারটি আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের ফলে আবার প্রমানিত হলো পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হলো শেষ কথা,
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন তৃণমূল কংগ্রেস ই একমাত্র বাংলার উন্নয়ন করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলো বাংলার দিশারী,
হা
ওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক ডাঃ নির্মল মাজী ,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান,আমার বিধায়ক সুকান্ত পাল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসি জানা,আমার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়িকা প্রীয়া পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ একাধিক নেতৃবৃন্দ।








