নির্বাচনী প্রচারে শ্যামপুরে তৃণমূল কংগ্রেসের জনসমাগম







নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর,






আগামী ২০শে মে উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে শ্যামপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে শত যোজন এগিয়ে তৃণমূল কংগ্রেস।





  শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মোট ১৪টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে,




  প্রতিটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় জনসমাগম ও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিদায়ী সাংসদ সাজদা আহমেদের রোড শো অনুষ্ঠানে জমজমাট ভীড়, অপরদিকে বিরোধী দল বিজেপির প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী ও রোড শো ও সাংগঠনিক বৈঠক করে চলেছেন। আবার বাম কংগ্রেসের জোটের মনোনীত প্রার্থী আজহার মল্লিকের সমর্থনে চলছে রোগ শো ও বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা বলেন উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে মে সাতটি বিধানসভা আছে তার মধ্যে সাজদা আহমেদকে শ্যামপুর কেন্দ্র থেকে সবথেকে বেশি ভোটে লীগ দেওয়া হবে, 





শ্যা মপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু পুরকাইত বলেন প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের শক্ত সাংগঠন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সবথেকে বেশি, তারমধ্যে জনপ্রিয় লক্ষীর ভান্ডার প্রকল্প, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীধর মন্ডল ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা ও একই মন্তব্য করেছেন।





শ্যা মপুর,ডিঙ্গাখোলা,বারগ্ৰাম,খাড়ুবেড়িয়া,বাছরি,শশাটি,নাকোল সহ একাধিক পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ জেতার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত। অপরদিকে বিজেপির পক্ষহতে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে শ্যামপুর কেন্দ্র থেকে টেক্কা দিতে পারবে বলে আশাবাদী, নির্বাচনী প্রচারের ফাঁকে সাক্ষাৎকারে বিজেপির প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী এবারে জেতার বিষয়ে আশাবাদী, উল্লেখ্য গত সোমবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী শ্যামপুরের চন্দনপুরে নির্বাচনী প্রচারে টোটো দূর্ঘটনায় জখম হবার বিষয়ে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে জানান,



 অপরদিকে শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল বলেন বিজেপির পায়ের তলায় মাটি না থাকায় আছে বাজে বকছেন, এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তীহীন। তিনি বিজেপির প্রার্থী অরুন উদয় পাল চৌধুরীর শীঘ্র আরোগ্য কামনা করেন,একই কথা বলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,ও হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা। স্থানীয় মহিলারা বলেন মুল নির্বাচনী প্রচারের সময় টোটো গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...